1 Answers
রোগ নির্ণয়ের জন্য পায়ের হাড় ও সন্ধিস্থলের পরীক্ষা করা হয়। আঘাতস্থলে হাত দিয়ে পরীক্ষা এবং নিউরোভাস্কুলার পরীক্ষা (পায়ের স্নায়ুগুলির পরীক্ষা ও শিরা-ধমনীগুলির পরীক্ষা) করে পা ভাঙা মূল্যায়ন করা হয়। যেসব পরীক্ষা প্রয়োজন: এক্স-রে আলট্রাসোনোগ্রাফি আরোগ্যের সম্ভাবনা ও চিকিৎসা নির্ভর করে কোথায় ভেঙেছে ও কতটা মারাত্মকভাবে ভেঙেছে তার উপর। সেই মতো, সেরে উঠতে চার সপ্তাহ থেকে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। স্প্লিন্টস্ বা বন্ধফলক ও কাস্ট বা যথাযথ আবরনী এবং তার সাথে শারিরীক কাজকর্মে বাধানিষেধ বেশিরভাগ ক্ষেত্রে ভাঙা হাড় সারিয়ে তোলে। একটা ভাঙা পায়ের আঙুল অন্য আরেকটি আঙুলের সাথে একত্র করে বেঁধে দেওয়া হয় চাপ ও ব্যথা কমানোর জন্য। যদি ভেঙে যাওয়া অংশ বিকৃত হয় অথবা জায়গা থেকে সরে যায়, আপনার ডাক্তার তাহলে সেটাকে কমিয়ে ও সঠিক অবস্থায় এনে দেবেন আপনাকে অ্যানাসথেসিয়া বা অবচেতন করার পর। যদি হাড়ের ভেঙে যাওয়াটা বাইরে থেকেও দেখা যায় অর্থাৎ উপরের ত্বকও ক্ষতিগ্রস্ত হয়, তখন নিরাময়ের জন্য সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পায়ের গোড়া এবং খাঁজের মাঝখানে অবস্থিত পঞ্চম মেটাটারসাল হাড়ে যে ফুট ফ্র্যাকচার হয়, তাকে জোন্স ফ্র্যাকচার বলে। এই ধরনের পা ভাঙার ক্ষেত্রে সেরে উঠতে দেরি হয় এবং সার্জারির প্রয়োজন পড়ে। স্ব-যত্ন: আঘাত পাওয়া স্থানটি উপরে তুলে রাখতে হবে: ব্যথা কমাতে ঠাণ্ডা সেঁক নিন ভারি জিনিস ওঠানো কমান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy