1 Answers

এর গুরুতর পর্যায়ে, রোটাভাইরাস থেকে ডিহাইড্রেশন- সম্পর্কিত জটিলতার সৃষ্টি করে। মানুষের মলে অবস্থিত ভাইরাসের চিহ্নিতকরণের মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়। রোগ নির্ণয় করার জন্য চিকিৎসক মল পরীক্ষার পরামর্শ দিতে পারেন। রোগ সম্পর্কে নিশ্চিত হতে পরবর্তীকালে এনজাইম ইমিউনো ইমিউনোঅ্যাসে এবং রিসার্ভ ট্রান্সক্রিপটেজ পলিমারেজ চেন-রিঅ্যাকশন (পিসিআর) রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে। চিকিৎসাঃ রোটাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। অতএব, জনবহুল জায়গা পরিত্যাগ করার এবং নিজেকে পরিচ্ছন্ন রাখার উপদেশ দেওয়া হয়। সংক্রমণ এড়াতে, আক্রান্ত রোগীর বিছানা বা জামাকাপড় না ছোঁয়াই ভালো। শরীর থেকে বেড়িয়ে যাওয়া লবন এবং জলের ঘাটতি পূরণ করতে ওরাল রিহাইড্রেশন সলিউশনের ব্যবহার করুন, যেমন বাড়িতে তৈরি করা লেমোনেড, ঘোল, নারকেল জল, চিনির দ্রবন (এক লিটার ফুটন্ত জলে ৬ চা চামচ চিনি এবং অর্ধেক চা চামচ আয়োডাইজড লবন দিয়ে বানানো)। সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত বাইরের খাদ্য এড়িয়ে চলাই ভালো। রোটা ভাইরাসে সংক্রমণের চিকিৎসা তার লক্ষণের উপর নির্ভর করে হয় এবং এক্ষেত্রে চিকিৎসক সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতে পারেন। নিজেকে হাইড্রেটেড রাখা এবং কাঁচা খাদ্য এড়িয়ে চলাই ভালো। ভাইরাসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা পেতে শিশুদের দুটি টিকা দেওয়া যেতে পারে। রোটা টেক্স (আরভি5) যা বাচ্চাকে 2,4 এবং 6মাসে দেওয়া হয়। রোটারিক্স (আরভি1) ২ এবং 4 মাসের বাচ্চাদের জন্য।।

6193 views Answered

Related Questions

Next steps