1 Answers
আলসারের মতো অন্তর্নিহিত কারণের সম্ভবনা দূর করার জন্য চিকিৎসক রোগীর চিকিৎসা সংক্রান্ত ইতিহাস খুঁটিয়ে দেখবেন। পেটের ভেতরটা কাছ থেকে দেখবার জন্য এবং বদহজমের কারণ চিহ্নিত করার জন্য ডাক্তার তলপেটের এক্স-রে করানোর পরামর্শ অথবা এন্ডোস্কোপ (টিউবের মতো একটি যন্ত্র, যাতে লাইট এবং ক্যামেরা লাগানো থাকে) -এর সাহায্য নিতে পারেন। যদি প্রয়োজন হয় গ্যাস্ট্রোস্কোপি করারও পরামর্শ দেওয়া হয়। পেটব্যথার চিকিৎসা ব্যবস্থা অন্তর্নিহিত কারণের ওপর নির্ভর করে। সাধারণত, পেট খারাপের উপসর্গগুলি কোনওরকম ওষুধ ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে কমে যায়। পেট খারাপের চিকিৎসার জন্য পরিষ্কার তরল সম্বলিত খাদ্যের পরমার্শ সবচেয়ে বেশি দেওয়া হয়। নিম্নলিখিত অভ্যাসগুলি এড়িয়ে চললে পেটে খারাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে, যেমন: মশলাদার খাওয়া। রাতে দেরি করে খাওয়া। খাবার পরে নিষ্ক্রিয়তা বিপাকক্রিয়াকে কমিয়ে দেয়। খাবার সময় তরল পান করা। পেট খারাপের ফলে যদি পেটের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়, তাহলে বমি ও বমিভাব নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড এবং ডায়রিয়া প্রতিরোধক ওষুধদের মতো ওষুধপত্র দিতে পারেন ডাক্তার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy