1 Answers

ক্যাঙ্কার সোর হয়েছে কিনা তা জানার জন্য মুখ এবং ক্ষতের পরীক্ষাই যথেষ্ট। যদি ডাক্তারের মনে হয় আলসারের জন্য কোনও অভ্যন্তরীণ কারণ দায়ী বা ক্ষত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তিনি কিছু পরীক্ষা বা টেস্ট করানোর পরামর্শ দিতে পারেন। ক্যাঙ্কার সোরের একাধিক চিকিৎসা রয়েছে, এবং ডাক্তার সেই অনুযায়ী পরামর্শ দেন: 1.প্রদাহ এবং যন্ত্রণা উপশমের জন্য ডেক্সামেথাসন সহযোগে মুখ কুলকুচি করার পরামর্শ 2.হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্লুওসিনোনাইড বা বেনজোকেন যুক্ত মলম বা জেল 3.সাময়িকভাবে ক্ষতে লাগানো 4.সন্দেহভাজন কারণগুলি অনুযায়ী খাওয়ার ওষুধ ব্যবহারের পরামর্শ 5.আলসারের বা ঘায়ের জায়গাটা পুড়িয়ে অথবা নষ্ট করে দেওয়া 6.শরীরে ভিটামিন বি 12, ফোলেট অথবা জিঙ্ক বা দস্তার ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্ট বা সম্পূরক দেওয়া 7.খাদ্য তালিকায় পরিবর্তন যেমন মশলা, দুগ্ধ, বাদাম, তেলতেলে বা টক জাতীয় খাবার বাদ দিয়ে শরীরে অভাব রয়েছে এমন সব উপাদান সমৃদ্ধ পুষ্টিকর খাদ্য গ্রহণ 8.মুখের ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানো 9.মানসিক চাপ ভালোভাবে সামলানো

5406 views Answered

Related Questions

Next steps