2 Answers
১। প্রাকৃতিক ভাবে পাকা আমের বৃন্তে সুঘ্রাণ মিলবে। কিন্তু ফরমালিনযুক্ত আমের বৃন্তে কোনও ঘ্রাণ থাকবে না। তাই কেনার আগে গন্ধ শুঁকে দেখে নিতে পারেন। ২। আমের রং দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত। প্রাকৃতিক ভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকে। অনেক সময় হালকা সবুজ রঙেরও হয়। আবার আমের গায়ে সাদাটে বা কালো দাগ দেখা যায়। কিন্তু ফরমালিনযুক্ত বা অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর, চকচকে আর সম্পূর্ণ হলুদ রঙের হয়। আমের গায়ে কোনও দাগ থাকে না। ৩। প্রাকৃতিক ভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং সেগুলি অনেক বেশি রসালো হয়। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে। ৪। প্রাকৃতিক ভাবে পাকা আম মুখে দিলে টক-মিষ্টি স্বাদ মেলে। তাছাড়া এই আমে মাছিও বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে তেমন কোনও স্বাদ পাওয়া যায় না। এগুলোতে মাছিও বসে না। ফরমালিনযুক্ত আম খেলে পেটে ব্যথা, গলা জ্বলা এমনকি ডাইরিয়া পর্যন্ত হতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি।
আমটি 30 অথবা 20 মিনিট ভিনেগার বা পানিতে ডুবিয়ে রাখুন।এতে যদি পানি কালচে কালচে হয় তবে বুঝতে হবে ফরমালিন।আর ভাই দোকান থেকে আম কিনলেই বুঝবেন ফরমালিন 100% আছেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy