1 Answers

ডার্ক সার্কেল মূলত দুশ্চিন্তা এবং রাতে না ঘুমানোর কারণে হয়ে থাকে। এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেননা একটু নিয়ম মেনে চললেই এই সমস্যাটি দূর করা সম্ভব। এর জন্য কোনো ধরনের মলম বা ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই। যা করতে পারেন : -প্রথমত চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করলে তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। – প্রতিদিনের সঠিক পরিমাণের ঘুমটি ঘুমিয়ে নিন। ঘুম থেকে কখনই নিজেকে বঞ্চিত করবেন না। – খাবারে সচেতন হোন। সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন এবং সঠিক পরিমাণে খাবার খান। এছাড়া বাড়িতেই কিছু ট্রিটমেন্ট নিতে পারেন যেমনটা আপনি শসা ও আলু দিয়ে নিচ্ছিলেন। সবসময় মনে রাখবেন এই ধরনের সমস্যাগুলি একবারে সমাধান হয় না। এর জন্য প্রয়োজন ধৈর্য। তাই ধৈর্য ধারণ করে কিছু পরিচর্যা করুন। যেমন আলু, শসা, টি ব্যাগ, বরফ, লবণ পানি, কাজুবাদাম-দুধের পেস্ট, বাদামের তেল, টমেটো, আমন্ড অয়েল-মধুর পেস্ট ইত্যাদি ব্যবহার করুন। এগুলোর ব্যবহারে আপনার সমস্যাটির সমাধান হবে বলে আশা করা যায়। ধন্যবাদ

7265 views Answered

Related Questions

Next steps