1 Answers
আফ্রিকার সিঙ্গাপুর রুয়ান্ডা কিভাবে করোনা মোকাবেলায় সফল হয়েছে? যারা ‘হোটেল রুয়ান্ডা’ নামের সেই বিখ্যাত ক্ল্যাসিক মুভিটি দেখেছেন তারা হয়তো আফ্রিকার এই দরিদ্র দেশটি সম্পর্কে ভালো জানেন। রুয়ান্ডা আফ্রিফার পূর্ব-মধ্যাংশের একটি রাষ্ট্র। রাজধানীর নাম কিগালি। এদেশের উর্বর ও পাহাড়ী ভূমির কারণে এর নামকরণ করা হয়েছে হাজার পাহাড়ের দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। হুটু ও টুটসি উপজাতির মধ্যে দেশটিতে বিংশ শতাব্দীর শেষভাগে ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে। রুয়ান্ডাতে প্রথম করোনা সংক্রমন ঘটে এ বছর ১৪ মার্চ এ। তারপর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মাত্র ১৫০জন যার ভিতরে ৮৪জনই সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। গত কয়েকদিন হলো নতুন আক্রান্তও নেই। কি করে সম্ভব হলো ? দেশটি লকডাউন সহ সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট ও সীমান্তগুলি বন্ধ করে দেয়। অফিস আদালতের কাজ ঘরে থেকেই করা সহ দেশের জনগনকে ঘরে থাকার বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া হয়। এ ব্যাপারে সরকারের পাশাপাশি এগিয়ে আসে দেশটির সংস্কৃতি কর্মীরা। সাথে সাথে সংস্কৃতি কর্মীরা ঘরে থাকা, বার বার হাত ধোয়া সহ ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনগনকে উদ্বুদ্ধ করার জন্য ‘রেডিও ইশিংগিরো’ তে নানা রকম মজার ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করতে থাকে। যা থেকে জনগন ব্যপক উদ্বুদ্ধ হয়। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা মার্থা উইমানা বলেন- করোনা বিস্তার রোধে রেডিওতে প্রচারিত নাটিকাগুলি ব্যপক ভূমিকা পালন করছে। মানুষজন ঘরে থাকার ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছে। সোলঙ্গো নামক একজন শ্রোতা বলেন- আমি আমার মাকে শিক্ষা দিতে পারছি কিভাবে হাত পরিস্কার রাখতে হয় কিভাবে এই রোগটি থেকে দুরে থাকা যায়। আরেকজন শ্রোতা বলেন- রেডিওতে প্রচারিত নাটকগুলি আসলেই খুব মজার সেগুলি আমাকে এই বিষন্ন সময়ে ঘরেই থেকেই আনন্দ দিচ্ছে সুখী রাখছে। সেগুলি আমাকে ভালো স্বাস্থ্য পরিচর্যা ও ভালো থাকা বিষয়ে বিনোদনের মাধ্যমে শেখাচ্ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy