1 Answers
পদ্ধতি একঃ প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিনঃ Battery Calibration ১। অ্যাপটি চালু করে “Super User” অনুমতি দিন ২। অ্যাপটি চালু অবস্থায় ব্যাটারি লেভেল ফুল (১০০%) হওয়া পর্যন্ত চার্জ দিন ৩। ব্যাটারি লেভেল ফুল (১০০%) হওয়ার সাথে সাথে “Calibrate / Battery Calibration” অপশনে ক্লিক করুন ৪। এখন ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করুন ৫। এটি শেষ হলে অবশ্যই ডিভাইস ফুল চার্জ দিতে হবে। কাজ শেষ! পদ্ধতি দুইঃ যদি উপরের পদ্ধতি আপনার জন্যে কাজ না করে তাহলে এই পদ্ধতিটি চেষ্টা করে দেখুন। এই পদ্ধতিটি ব্যাবহার করতে ডিভাইসে একটি কার্যকরী রিকভারি ইন্সটল থাকতে হবে ১। ডিভাইস রিকভারি মুডে বুট করে Advanced > wipe battery stats পরিচালনা করুন ২। এখন ব্যাটারি সম্পূর্ণ শেষ করে ডিভাইস বন্ধ অবস্থায় ফুল চার্জ দিতে হবে (চার্জ অবস্থায় সংযোগ বিচ্ছিন করা যাবেনা, তাই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন) ৩। চার্জ ১০০% হলে চার্জার থেকে বিচ্ছিন্ন না করে ডিভাইস চালু করুন এবং উপরের অ্যাপটি চালু করুন “Battery Calibration” বাটনে ক্লিক করুন ৪। কিছু সময় পরে “battery calibration has been succeeded” বার্তা দেখাবে এবার OK বাটনে ক্লিক করে ডিভাইস থেকে চার্জার বিচ্ছিন্ন করে অ্যাপটি বন্ধ করে দিন। কাজ শেষ! পদ্ধতি তিনঃ ১। Root Explorer (বা অন্য যে কোন ফাইল ম্যানেজার যা Root directories ব্যাবহার করতে পারে) ফাইল ম্যানেজার চালু করুন ২। “/data/system” ফোল্ডারে গিয়ে “batterystats.bin” ফাইলটি খুঁজে বের করুন ৩। ফাইলটি ডিলিট করে দিন ৪। ডিভাইস রিবুট করে ব্যাটারি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ৫। ডিভাইস বন্ধ অবস্থায় ফুল চার্জ দিতে হবে (চার্জ অবস্থায় সংযোগ বিচ্ছিন করা যাবেনা, তাই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন) ৬। চার্জ ১০০% হলে চার্জার থেকে বিচ্ছিন্ন না করে ডিভাইস চালু করুন এবং উপরের অ্যাপটি চালু করুন “Battery Calibration” বাটনে ক্লিক করুন ৭। কিছু সময় পরে “battery calibration has been succeeded” বার্তা দেখাবে এবার OK বাটনে ক্লিক করে ডিভাইস থেকে চার্জার বিচ্ছিন্ন করে অ্যাপটি বন্ধ করে দিন। কাজ শেষ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy