1 Answers
যদিও নন-রুটেড ডিভাইসের জন্যে বেশকিছু অ্যাপ আছে যা দিয়ে ব্যাটারি ক্যালিব্রেশন করতে পারেন কিন্তু কিছু সমস্যাও আছে তাতে। তাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করা হলো – ১। ডিভাইস চালু করে/অবস্থায় ব্যাটারি লেভেল ফুল (১০০%) হওয়া পর্যন্ত চার্জ দিন এবং পরবর্তী এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন ২। ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ বা বন্ধ করুন ৩। ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন ৪। চার্জার যুক্ত অবস্থায় ডিভাইস পাওয়ার অন বা চালু করুন এবং এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন ৫। ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ বা বন্ধ করুন ৬। ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন ৭। এখন ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাধারন ভাবে ব্যাবহার করুন যতক্ষণ না ব্যাটারি সম্পূর্ণ শেষ হচ্ছে। পরবর্তী বার যখন চার্জ দিবেন তখন ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৮। কাজ শেষ! এবার অপারেটিং সিস্টেম ডিভাইসের ব্যাটারির সম্পর্কে একটা ভালো ধারনা পাবে, যার ফলে আগামীতে যে পরিসংখ্যান দিবে তা সঠিক ভাবে দিবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy