1 Answers
অ্যাকাউন্ট বা পেইজ ভেরিফিকেশনের জন্য ফেইসবুকের কাছে পেইজ বা অ্যাকাউন্টটির মালিক যে আপনি তা প্রমাণ করতে হবে। এ জন্য সরকারি পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের লাইসেন্স, ট্যাক্স বা টিন সার্টিফিকেটসহ বিভিন্ন তথ্য দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এ ছাড়া পেইজ বা অ্যাকাউন্টটিতে থাকা প্রফাইল ছবি, কভার ছবি ও বিভিন্ন পোস্ট বা ভিডিও ফেইসবুকের নীতিমালা মেনে শেয়ার করা হয়েছে কি না তাও জানাতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই ফলোয়ার অপশনটি অ্যানাবল রাখতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের পেইজ ভেরিফিকেশনের জন্য www.facebook.com/help/contact/342509036134712 ঠিকানায় প্রবেশ করে ভেরিফিকেশন টাইপ অপশন নির্বাচন করে আবেদন করতে হবে। অর্থাৎ পেইজ ভেরিফিকেশনের সময় ‘ঢ়ধমব’ অপশন থেকে ‘Select Page to verify’ নির্বাচন করে পেইজটি নির্দিষ্ট করতে হবে। ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে ‘Provide link to profile’ অপশনটিতে ক্লিক করে নির্দিষ্ট ফেইসবুক আইডির ইউআরএল লিংক দিতে হবে। এবার ‘Please attach a photo of your ID’ অপশনে প্রয়োজনীর তথ্য যুক্ত করতে হবে। ফেইসবুকের কাছে যতক্ষণ যৌক্তিক মনে না হবে, ততক্ষণ পেইজ ভেরিফায়েড হবে না। একবার খারিজ হলে পরবর্তী আবেদনের জন্য ৩০ দিন অপেক্ষা করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy