2 Answers
মাকড়সার জাল মূলত রেশম। মাকড়সার দেহে এই রেশম তৈরি করার জন্য থাকে বিশেষ এক গ্রন্থি। এদের তলপেটে থাকা বিশেষ অঙ্গের সাহায্যে এরা তরল রেশমকে খুব পাতলা সুতোয় পরিণত করে নির্গত করতে পারে। এই অঙ্গের সাহায্যে এরা সুবিধা ও প্রয়োজন অনুযায়ী সুতা তৈরি ও নির্গত করতে পারে। কিছু কিছু মাকড়সা তাদের জীবদ্দশায় প্রায় আট ধরণের ভিন্ন ভিন্ন রকমের জাল বুনতে পারে! সুতাগুলোর ধর্ম হলো এরা নির্গত হওয়ার সময় তরলই থাকে, কিন্তু বাতাসের সংস্পর্শে খুব দ্রুত শুকিয়ে যায়। রেশম সুতা নির্গমন শুরু হওয়ার পর মাকড়সারা এদের বিশেষ অঙ্গটিকে বাতাসে দুলিয়ে দেয়।
1671 views
Answered
মাকড়সার জাল বোনা একটা বিশাল মুন্সিয়ানার কাজ। সব মাকড়সারই স্পিনিং বা তাঁত গ্রন্থি আছে। মাকড়সা তা দিয়ে সুতা তৈরি ও সে সুতা দিয়ে জাল বোনে। স্পিনিং গ্রন্থি থেকে এক ধরনের নিঃসৃত পদার্থ থেকে রেশম তৈরি হয়। যদিও বিভিন্ন মাকড়সার স্পিনিং গ্রন্থি থেকে বিভিন্ন রকম সুতা উৎপন্ন হয়, তবু সব রেশমই প্রোটিন সমৃদ্ধ ও সুতার মতো। স্পিনিং গ্রন্থির মধ্যে রেশম রস থাকে পানিতে দ্রবণীয় তরল আকারে.......
বিস্তারিত-https://www.facebook.com/groups/704938800203356/permalink/705903193440250/
1671 views
Answered