আমি এক মেয়েকে ৮ বছরে মন প্রান উজার করে ভালবেসেছি।তারে ছাড়া আমার জীবনের সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে।কিভাবে তার দেখা করে আমার মনের কথাগুলো তারে বুঝায় বলতে পারব।প্লিজ কেউ আমাকে হেল্প করুন।?
আমি এক মেয়েকে ৮ বছরে অনেক বেশি ভালবেসে ফেলেছি, তাই তারে ভুলে যওয়ার কথা এক মুহূর্তের জন্য ও ভাবতে পারি না।যে কোন মুল্যে আমি তারে চাই।
তারে ছাড়া আমি কাউকে বিয়ে করতে চাই না।
বর্তমানে তার সাথে আমার দেখা হচ্ছে না।
আমার বাসা থেকে তার বাসা হাফ কিলোমিটার দূরে।
রাস্তার পাশেই।প্রায়ই যাতায়াত করি সেই রাস্তায়।
কিন্তু কোথাও দেখা হচ্ছে না।
বর্তমানে সে এক জায়গায় নার্সিং পড়তেছে।
আর আমি অনেক দুরে ইঞ্জিনিয়ারিং পড়তেছি।
বর্তমানে কলেজ বন্ধ। কলেজের পরিচিত কেউ নেই যে হেল্প করবে।
অপরিচিত তাদের বাসায় গিয়ে কথা বলা ও সম্ভব নয়।
আমি চাচ্ছি বাইরে কোথাও দেখা করে কথা বলব।
শেষবারের মত তার মুখ থেকে আমি হ্যা বা না উওর পেলে আর কোনদিন তারে জোর করব না।
সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক এবং তার ফোন নাম্বার অনেকের কাছে খুঁজেছি।
কেউ দিতে পারে নি।তারা বলছে নেই।
তারে নিয়ে ভীষন একটা টেনশনে আছি, ভাইয়া।
আশা করি বুঝতে পেরেছেন।
কিভাবে তার দেখা পাওয়া বা দেখা করা সম্ভব।
এ ব্যাপারে দয়া করে কেউ যদি একটা ভাল পরামর্শ দিতেন তাহলে অনেক উপকৃত হতাম।
1 Answers
আপনার কথাগুলি শুনে বুঝা যাচ্ছে আপনি সত্যিই এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসেন।
আপনার বর্তমান পরিস্তিতে বুঝা যাচ্ছে আপনার একার পক্ষে এই মেয়ের সাথে দেখা করা প্রায় অসম্ভব!
এক্ষেত্রে আমি আপনাকে বলব আপনার মন যেহেতু পবিত্র আপনি যেহেতু তাকে ভালোবাসেন আপনি যেহেতু থাকে বিয়ে করতে চান তাহলে আপনি
মেয়ের বাসার আশেপাশের বা মেয়ের বান্ধবী, বন্ধু কাউকে খুঁজে বের করুন।
তাদেরকে দিয়ে মেয়েকে জানান যে আপনি তার সাথে বিশেষ ভাবে দেখা করতে চান। আর আপনাকে যে ভাবেই হোক একটা মানুষক বের করতেই হবে (বিশ্বস্ত) যে আপনাকে তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারে।
মেয়ে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে এটা, কোনজায়গা কোন ইয়ারে এসব বিষয়ে একটু খোঁজ নেয়ার চেষ্টা করুন।
তারপর উক্ত ইয়ারের কারো উপর ভর করে আপনি মেয়ের সাথে কন্টাক্ট করার চেষ্টা করুন।
আমার কাছে মনে হচ্ছে এটাই আপনার জন্য একমাত্র সহজ পথ।
আমি ব্যক্তিগত ভাবে বলব আপনি যেহেতু এতদির্ঘদিন এই মেয়েকে ভালোবাসেন সেহেতু যদি সে আপনাকে বার বার প্রত্যাখ্যাত করে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তাকে ভুলে যাওয়াটাই।
জোর করে সবকিছু হলেও ভালোবাসা হয় না। যে আপনাকে কষ্ট দেয়। আপনাকে কাছে নিতে চায় না তার কাছ থেকে দুরে সরে যাওয়াটাই আপনার জন্য সর্বোত্তম হবে।
ক্যারিয়ারের প্রতি বিশেষ গুরুত্বদিন। শক্তিশালী ভাবে ঘুড়ে দাঁড়ান যাতে সে কোনো একসময় আপনাকে না পাওয়ার বেদনায় আপসোস করে। এরচেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হয়ত নাই।
জীবনে প্রেম-ভালোবাসা বাদ দিয়ে সফল হবার চিন্তা করুন। একসময় এই ধরনের কত মেয়েই আপনাকে ভালোবাসার জন্য পাগল থাকবে। সাথে দেশ ও সমাজের মানুষও আপনাকে ভালোবাসবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy