আঙুলে ছোট ছোট ফুসকুড়ির সমস্যা কিভাবে সমাধান পাবো ?

আমার আঙ্গুলে এই জিনিস গুলো কি , এক আঙ্গুল থেকে অন্য আঙ্গুলে যায়। ডাক্তার এর কাছে গেছিলাম কোন লাভ হয়নি। অনেক কষ্টে আছি।
1615 views
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আপনার আঙুলে উক্ত সমস্যা গুলো হলো ফুসকুড়ি । এটি হলো ছোয়াছে রোগের মত যা এক ধরনের পরজীবির আক্রমনে এইসমস্যা দেখা যায় ,যা বাড়িতে এক জন আক্রান্ত হলে অন্য সদস্যের কাছেও তা সংক্রামন হতে পারে।
তবে যারা পরিস্কার পরিছন্ন কম থাকে তাদের এইসমস্যা বেশিই দেখা যায় যা
- শারা শরীরে চুলকানি হতে পারে,
- আঙ্গুলের ফাকে বা আঙ্গুলে ,
- অনেকেরি গোপনাঙ্গে হতে পারে।
এছাড়াও কবজি ,বগল ও কনুইয়ে হতে পারে যা রাতে বেশি চুলকায় ও চুলকালে তা থেকে পানি বের হয়ে আসে। আর এই সব স্থানে অতি চুলকানির ফলে সেখানে ঘা হয়ে অন্য সমস্যার সম্মুখিন হওয়ার সম্ভাবনা থাকে।
আপনি বেশকিছু নিয়ম মেনে চলুন আপনার পরিবারের কারো এই সমস্যা হয়ে থাকলে দুইজনে এক সাথে চিকিৎসা করুন ।আপনার পরিধান করা পোশাক ,গোসলের গামচা,বিছানা ও বিছানা চাদর, বালিস সহ এসব পরিবারের অন্য সদস্যদের ব্যবহার করতে দিবেন না। কেনো না পরিবারের একজনের হলে অন্যজনের হওয়ার ঝুকি থেকেই যায় ,তাই পরিবারের কোণ সদস্যের যেকোন ধরনের চুলকানি হোক না কেনো তাকে আলাদা ভাবে থাকার ব্যবস্থা ও তার পোশকা ও তার সংক্রামন স্থানে স্পর্শ করা যাবে না। আপনি নিয়মিত পরিস্কার পরিছন্ন থাকার চেষ্টা করবেন, নিয়মিত আপনার বিছানা চাদর ,বালিসের কভার এবং অন্যান্য ব্যবহার কৃত পোশাক গরম পানি দিয়ে পরিস্কার করবেন , আপনাদের পরিবারের কারোর এরকম হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে এক সাথে চিকিৎসা নিবেন।
আপনার উক্ত চুলকানি গুলো চুলকাবেন না আর চুলকালে বা সেখান থেকে পানি বের হলে সাথে সাথেই গরম পানি দিয়ে পরিস্কার করে নিবেন ।মনে রাখবেন এক স্থান থেকে বের হওয়া পানি আঙ্গুলের অন্য স্থানে বা হাতে বা দেহের কোথাও লাগলে সেখানেও ওসব দেখা দিবে ,কাজেই এ ব্যপারে সাবধান থাকবেন।।
আপনি আপাতত সেখানে ফাঙ্গিসন ক্রিম ব্যবহার করুন এবং একজন চর্মরোগ বিভাগের ডাক্তার দেখান । অযথা বাজারের আনঅবিজ্ঞ চিকিৎসকের পরামর্শে মেডিসিন নিয়ে অযথা টাকা লস করবেন না। আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
1615 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy