2 Answers
আপনার নিকটস্থ বা আত্নীয় স্বজনদের মধ্যে থেকে একটি প্রাথমিক তালিকা তৈরি করুন। উক্ত তালিকা অনুযায়ী নিজ হাতে তাদের কাছে আপনার ডোনেট পৌঁছে দিন।
এতে আপনার আশাপাশের কিছু সংখ্যক হলেও মানুষ সহায়তা পেয়ে খুশি হবে। এছাড়া আপনার এলাকার ধনী ও বিত্তবান ব্যক্তিদের নিম্নবিত্ত মানুষকে দান করার জন্য তাগিদ দেন।
যদি সম্ভব হয় তাহলে টাকা গুলা দিয়ে প্রয়োজনীয় জিনিস পত্র কিনে এলাকার কিছু মানুষ কে দিয়ে দেন। আগে নিজের পাড়া প্রতিবেশির সাহায্য করুন।তার পর অন্য কোথাও ডোনেট করার কথা ভেবেন। ধরুন: আপনি টাকা গুলা বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ১টাকায় আহার প্রজেক্ট এ ডোনেট করলে। আপনার টাকা গুলাতে বেশি কিছু মানুষ এক বেলা আহার পেল। কিন্ত আপনি যদি ওই টাকা গুলা দিয়ে চাল,ডাল,আলু,তৈল ইত্যাদি ইত্যাদি একটা মানুষ কে কিনে দেন তাহলে সে বেশ কয়েক দিন আহার করতে পারবে.! এখন আপনি চিন্তা করে দেখুন এক বেলা আহার করানোটা ভালো হবে নাকি প্রয়োজনীয় জিনিস পত্র কিনে দিয়ে বেশ কিছু দিন আহার করানো টা ভালো হবে.?? আপনি হয়তো এটাও জানেন এখন ১০ টাকা কেজি চাউল দিচ্ছে সরকার। আপনি যদি কাউকে ১০০ টাকা দেন তাহলে সে ১০ কেজি চাল নিতে পারবে। আর যা হয় হোক ঘরে চাল থাকলে "ফেন ভাত" রান্না করে হলেও খাওয়া যাবে। ★আমার ব্যাক্তিগত মতামত নিজ এলাকার অসহায় মানুষ গুলাকে প্রয়োজনীয় জিনিস পত্র কিনে দিন বা টাকা দিয়ে দিন। ডোনেট করতে চাইলে: ফেসবুকে ১টকায় আহার লিখে সার্চ করুন ১ টা গ্রুপ ও ১ টা ভেরিফাই করা পেজ পাবনে।সেখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে ডোনেট করবেন। *বিকাশ app এর মাধ্যমে এই আহার প্রজেক্ট এ ডোনেট করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy