মূখের ব্রণ এবং নিতম্ব(পাছার) পিমপল(গোটা) কিভাবে যাবে ?

আমার স্ত্রীর মুখে প্রচুর ব্রণ উঠতেছে ?

এবং তার নিতম্ব এবং যৌনাঙ্গ এর দুইপাশে পিমপল এর মতো কি যেন উঠতেছে ।


এগুলো খুব চুলকায় তবে মুখের গুলো চুলকায় না মানে মুখ মন্ডলের পিমপল/ব্রণ চুলকায় না কিন্তু  নিতম্ব ও যৌনাঙ্গের দুইপাশের গুলো চুলকায় খুব  পেভিসন ক্রিম মুখ, নিতম্ব,যৌনাঙ্গের দুইপাশে লাগিয়ে দিয়েছি কমে যায় কিনা বা কমে কিনা দেখার জন্য এতে কি কোন ক্ষতি হবে ? 

1959 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ওনার গোপনাঙ্গে বা নিতম্বে যে সমস্যা গুলো দেখা দিয়েছে সেগুলো মূলত ব্যক্টেরিয়া সংক্রামন এর কারনে হয়ে  থাকে৫  যা সাধারনত ভেজা বা স্যাত স্যাতে জায়গা বা ভালো করে আলো বাতাস পায় না সেই স্থানে ব্যাক্টেরিয়া বা  ছত্রাকের জন্ম হয় যা ঘেমে যাওয়ায় বা ঘাম থেকে আর এই ধরনের জায়গায় এই  চুলকানি ধরনের সমস্যা গুলো  বেশিই দেখা দেয় ।

হ্যা আপনি চাইলেও পেভিসোন বা ফাংগিসন ক্রিম ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে আপনার স্ত্রীর এই সমস্যার জন্য মেডিসিন নিতে হবে । এর জন্য আপনি ওনাকে চর্মরোগ বিভাগের ডাক্তার দেখান । আসা করি মেডিসিন নিলেই ওনার মুখের ব্রন সহ নিরাময় হবে।

ওনাকে ভিজা অন্তর্বাস ব্যবহার করতে বলবেন না ।ঢিলাঢালা পোসাক পড়তে বলবেন। গোপনাঙ্গ সর্বদাই পরিস্কার রাখতে বলবেন। ওনার অবাঞ্চিত লোম প্রতি সপ্তাহে বা ২ সপ্তাহ পর পর পরিস্কার করতে বলবেন।  গোপনাঙ্গের লোম পরিস্কারের জন্য রিমুভার ক্রিম ব্যবহার করতে নিশেধ করবেন কেনো না এসব ক্রিমের কারনেও ওনার এই সমস্যা বেড়ে যেতে পারে। তাই রেজার ইউস করতে বলবেন।

গোপনাঙ্গের আশেপাশে সর্বদাই নারকেল তেল ব্যবহার করলে আসা করি এসব সমস্যা আর হওয়ার সম্ভাবনা থাকবে না। 

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

1959 views Answered

Related Questions

Next steps