কিভাবে বুজব এটা কি অসুখ?

আমার শরীর দুর্বল, মাঝে মাঝে শরীর গরম থাকে। এজন্য আমি আন্টিবাইটিক খাইছি কিন্তু কোন লাভ হয় নাই। এটা কি বাত জ্বর, বা বাত জ্বরের লক্ষন কি?
2697 views

2 Answers

আপনি প্রচুর পানি, সব্জি আর দেশি ফল খান পর্যপ্ত ঘুমাবেন। আপনার জন্য ভাল হবে সরাসরি কোন ভাল ডাক্তারের পরামর্শ নেয়া। বাতজ্বরের মুখল লক্ষণ ৫টিঃ ১। হৃৎপিণ্ডের প্রদাহ, যা হলে রোগীর জ্বর, বুকে ব্যথা, বুক ধড়ফর করা, নাড়ীর গতি বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা হয়। ২। গিরায় ব্যথা, যা হলে মূলত বড় গিরায় যেমন হাঁটু, গোড়ালি, হাতের কবজি, কনুই ও কোমরে ব্যথা হয়, ফুলে যায় ও লালচে বর্ণ ধারণ করে। প্রথমে যেকোনো একটি গিরায় ব্যথা ও ফোলা থাকে, তার সেই গিরার ব্যথা ও ফোলা ২-৩ দিন পর কমে গিয়ে আরেকটি গিরাকে আক্রান্ত করে। এভাবে প্রদাহ এক গিরা থেকে অন্য গিরায় ছড়িয়ে পড়ে। ৩। ইরিথেমা মারজিনেটাম অর্থাৎ বুকে ও পিঠের বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতির লাল বর্ণের চাকা দেখা দেয়া, যেগুলোতে কোনো ব্যথাও হয় না, আবার চুলকায়ও না, তবে একটু ফুলে ওঠতে পারে এবং নিজে নিজেই ধীরে ধীরে ভালো হয়ে যায়। ৪। সিডেনহ্যাম কোরিয়া, যা মস্তিষ্কের এক ধরনের সমস্যা। এর ফলে রোগীর মেজাজ খুব খিটখিটে হয়। হাত-পা বা শরীরের কোনো অংশ নিয়ন্ত্রণহীনভাবে অযথা কাঁপতে থাকে। ৫। চামড়ার নিচে ছোট দানা, যেগুলো সিমের বীচির মতো আকৃতির, শক্ত ও ব্যথাযুক্ত। এগুলো সাধারণত কনুই, ঘাড়, কবজি বা পায়ের সামনের দিকে দেখা যায়।

2697 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আপনি কোন ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খেয়ে ভুল করেছেন।প্রথমেই বাতজ্বর চিন্তা করছেন কেন? এটা অনেক পরের জিনিস, এবং ভয়াবহ অসুখ।আপনি প্রথমে সাধারন জ্বর সর্দি, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, কাশি থাকলে টিবি, বা কোন প্রদাহ হয়েছে কিনা সেটা নিশ্চিত হোন। এগুলোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে পরিক্ষা করতে হলে সেটা করুন।যার তার কথা শুনে ঔষুধ আর খাবেন না।

2697 views Answered

Related Questions

Next steps