আবেদন পত্রটি কিভাবে লিখবো?

মার্কশীট এর একটা কপি তোলার জন্য কলেজের প্রধান অধ্যক্ষের নিকট কিভাবে আবেদন পত্রটি লিখবো?



প্লিজ লিখে দেখান!

16188 views

1 Answers

তাং:০৬/০২/২০১৭ ইং

বরাবর

অধ্যক্ষ মহোদয়

ঢাকা সিটি কলেজ

বিষয়: মার্কশীট দেওয়ার জন্য আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে,আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র ছিলাম। বিগত এইচ এস সি পরীক্ষায় আমি এ+ পেয়ে পাশ করেছি।এমতাবস্থায় উচ্চ শিক্ষা গ্রহনের জন্য এইচ এস সি পরীক্ষার মার্কশীট খুবই প্রয়োজন।


অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে,আমার পরীক্ষার মার্কশীট টা দিলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।


নিবেদক

সোহাগ

বিজ্ঞান বিভাগ 

রোল:০৩

ঢাকা সিটি কলেজ


16188 views Answered

Related Questions

Next steps