এন আই ডি কার্ড পুনরায় কিভাবে সংগ্রহ করব?
আমার এন আই ডি কার্ড হারিয়ে গেছে এখন সেটি কিভাবে সংগ্রহ করবো?
3033 views
1 Answers
হারিয়ে যাওয়া এন আই ডি কার্ড সংগ্রহ করতে......
প্রথমে আপনাকে একটা জিডি বা সাধারন ডায়েরী করতে হবে ।
তারপর জিডির কপি , এবং আপনার এন আই ডি কার্ডের ফটোকপি ,
যদি এন আই ডি কার্ডের ফটোকপি না থাকে তাহলে এন আই ডি নাম্বার । তা ও না থাকলে জন্ম নিবন্ধন নিয়ে নির্বাচন অফিসে যান । গিয়ে জিডির কপি এবং কার্ডের ফটোকপি জমা দিন। এখানে এক পৃষ্ঠার একটি আবেদনপত্র ওই দুটি কাগজের সঙ্গে স্ট্যাপলার যুক্ত করে দিবে। আবেদনপত্রটি খুবই সাদামাটা এবং পূরণ করতে ২-৩ মিনিটের বেশি লাগবে না।
তারপর আবেদন পত্রটি জমা দিন । এখন আপনাকে একটা ডেট দেওয়া হবে ,ঐ দিন এসে আপনি আপনার এন আই ডি কার্ড নিয়ে যাবেন ।
3033 views
Answered