1 Answers

শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়। এসব সমস্যা থেকে রক্ষা পেতে ত্বকের যত্ন নেওয়া জরুরি। ত্বককে সুরক্ষিত রাখতে আমরা বাজারের নানা ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম, লোশন ব্যবহার করে থাকি। শীতকালে এসবের পরিবর্তে গ্লিসারিন ব্যবহার করতে পারি। ত্বকের নানা সমস্যা সমাধানে গ্লিসারিন বেশ কার্যকরী।

ত্বকের রুক্ষতা দূর করে। মুখ, হাঁটু ও কনুইয়ে গ্লিসারিন লাগাতে পারেন।

ত্বকের কোষ উন্নত করে। এতে করে ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকহেডস থেকে রেহাই পাওয়া যায়।

ত্বকের জীবাণুর সংক্রমণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা সমাধানে গ্লিসারিন কার্যকরী।

পানিতে গ্লিসারিন মিশিয়ে সারা শরীরে লাগান, দেখবেন ত্বকের সজীবতা ফিরে আসবে। পা ফাটা দূর করতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন

১ টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে ১০ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি হাত ও পায়ে ম্যাসাজ করুন। সকালে ধুয়ে ফেলুন। ত্বক কোমল থাকবে।

৩ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রাখুন। চাইলে হাত ও পায়েও লাগাতে পারেন। সকালে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ময়লা দূর হবে।

একটি ছোট পাত্রে ১ টেবিল চামচ ভ্যাসলিন ও গ্লিসারিন নিয়ে ভালোভাবে মিশান। মিশ্রণটি আপনার মুখে ও শরীরে লাগিয়ে সারারাত রাখুন। ত্বকের শুষ্কতা দূর হবে।

==পরিবর্তন ডেস্ক

2514 views Answered

Related Questions

Next steps