আমি কিভাবে চোখের পাপড়ি ঘন করতে পারি?
কিভাবে চোখের পাপড়ি ঘন করতে পারি? ক্যাস্টর অয়েল লাগালে কি ঘন হবে? প্লিজ সাজেশন দেন
1 Answers
চোখের পাপড়ি ঘন করার উপায়
# প্রথমে একটি মাসকারার ব্রাশ নিন। ব্রাশটি পুরনো হলে ভালো হয়।
# এবার ব্রাশটি ভালো করে ধুয়ে মুছে হাতে কিছু পাউডার নিয়ে ব্রাশটির উপর পাউডারে ঘষে নিতে হবে। বাড়তি পাউডার ভালো মত ঝেড়ে ফেলে দিন।
# একটু পেট্রোলিয়াম জেলি হাতে নিয়ে এতে ব্রাশ বুলিয়ে চোখে যেভাবে মাশকারা লাগাতে হয় সেভাবে চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এভাবে সারারাত চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে সকালে উঠে মুছে ফেলুন। তবে খেয়াল রাখতে হবে, যেন পেট্রোলিয়াম জেলিটি কোনো গন্ধযুক্ত না হয়।
এভাবে প্রতিদিন করতে পারলে চোখের পাপড়ি লম্বা, ঘন ও আরো সুন্দর হবে।
আরোও পদ্ধতি................
১) পেট্রোলিয়াম জেলির ব্যবহার
একইভাবে রাতে ঘুমুতে যাওয়ার আগে মাশকারার ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
২) লেবুর খোসার ব্যবহার
চোখের পাপড়ি বড় করার জন্য লেবুর খোসার ব্যবহারও অনেক সহজ। সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করে নিন। ৩-৪ বার শুধু গরম করবেন। লক্ষ্য রাখবেন তেল যেনো ফুটে না যায়। এরপর এই তেলটি মাশকারা ব্রাশের সাহায্যে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
৩) অলিভ অয়েলের ব্যবহার
একটি পুরনো মাশকারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর রাতে ঘুমুতে যাওয়ার আগে এই মাশকারার ব্রাশ অলিভ অয়েলে ডুবিয়ে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত ২-৩ মাসের মধ্যেই দেখতে পাবেন পরিবর্তন। একই ভাবে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন।
এছাড়াওঃ
* চুল সঠিকভাবে এবং নিয়মিত আঁচড়ানো যেমন চুল বৃদ্ধিতে সহায়ক, একইভাবে চোখের পাপড়িও বৃদ্ধি সম্ভব। নিয়মিত চোখের পাপড়ি আঁচড়ে নেবেন।
* অতিরিক্ত মাত্রায় আইল্যাশ কালার ব্যবহার করবেন না। এতে চোখের পাপড়ির ক্ষতি হয়।
* ভিটামিন ই চোখের পাপড়ি বড় করতে সহায়তা করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy