4 Answers
রাউটার /router হল সেই ডিভাইস যা দ্বারা একাধিক কম্পিউটারকে এক সঙ্গে যুক্ত করা যায়। অফিস বাসায় প্রতিনিয়ত আমরা রাউটারের সাহায্যে হাজারো তথ্য আদান প্রদান করে আসছি। রাউটার/router আমেদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিদিনই আমরা ব্যাবহার করে আসছি এই ডিভাইসগুলো। রাউটার/ router দুইধরনের হয়ে থাকে। পুরনো রাউটারগুলোতে ইথারনেট পোর্ট থাকে। কেবলের মাধ্যমে একটির সঙ্গে আরেকটি কম্পিউটারকে সংযুক্ত করা হয়। একটি কম্পিউটার থেকে আরও অনেকগুলো কম্পিউটার একটি রাউটারের সঙ্গে যুক্ত হয়ে তথ্য পাঠায়।
সহজ ভাষায় আমরা রাউটার বলতে বুঝি যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে ব্রডব্যান্ড নেট সংযোগ স্থাপন করে এক সাথে একাধিক ব্যবহারকারী কম্পিউটার বা মোবাইলে তার বিহীন ওয়াইফাই নেট ব্যবহার করতে পারি তাকেই রাউটার বলে ।
রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে, তা নির্ধারণ করে। এই প্রক্রিয়াকে রাউটিং বলে। এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডাটা প্যাকেট নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক এ রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইস কে বলা হয় রাউটার। রাউটার সম্প্রচার অঞ্চল (broadcast domain) কে এমন ভাবে ভেঙ্গে ফেলে যাতে একটি নেটওয়ার্ক অংশের অধীনে থাকা সকল ডিভাইস ওই নেট ওয়ার্ক অংশের জন্য প্রেরিত সম্প্রচার পড়তে এবং প্রক্রিয়াজাত করতে পারে।
এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং।যে ডিভাইস রাউটিং-এর কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। ব্রডকাস্ট ডোমেইনকে সীমিত করে;ব্রডকাস্ট ফিল্টার করতে পারে; ভিন্ন আর্কিটেকচারও মিডিয়ার নেটওয়ার্ককে যুক্ত করতে পারে; ল্যান ওয়্যান উভয় পরিবেশই ব্যবহার করা যায়। [অক্ষর-পত্র প্রকাশনীর এইচএসসি আইসিটি বই-এর ১০৫ এবং ১০৬ পৃষ্ঠা থেকে লিখেছি]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy