وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّـٰلِحِينَ

ওয়া যাকারিইইয়া ওয়া ইয়াহইয়া-ওয়া ‘ঈছা-ওয়া ইলইয়া-ছা কুল্লুম মিনাসসা-লিহীন।উচ্চারণ

(তাঁরই সন্তানদের থেকে) যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে (সত্য পথের পথিক বানিয়েছি) । তাদের প্রত্যেকে ছিল সৎ। তাফহীমুল কুরআন

এবং যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও (হিদায়াত দান করেছিলাম)। এরা সকলে পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।মুফতী তাকী উসমানী

আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস - তারা প্রত্যেকেই সৎ লোকদের অন্তর্ভুক্ত ছিল।মুজিবুর রহমান

আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।মাওলানা মুহিউদ্দিন খান

এবং যাকারিয়া, ইয়াহ্ইয়া, ‘ঈসা ও ইল্য়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত; ইসলামিক ফাউন্ডেশন

আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা ও ইলয়াসকে। প্রত্যেকেই নেককারদের অন্তর্ভুক্ত।আল-বায়ান

আর যাকারিয়া, ইয়াহইয়া, ‘ঈসা ও ইলিয়াস- এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।তাইসিরুল

আর যাকারিয়া ও ইয়াহ্‌য়া আর ঈসা ও ইলয়াস। প্রতেকেই হয়েছিলেন পুণ্যকর্মাদের অন্তর্ভুক্ত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৫. আর যাকারিয়্যা, ইয়াহয়া ঈসা এবং ইলইয়াসকেও (হিদায়াত দিয়েছিলাম)। এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলে;

তাফসীরে আহসানুল বায়ান

(৮৫) এবং যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা(1) এবং ইলয়্যাসকেও আমি সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত।

(1) ঈসা (আঃ)-এর উল্লেখ নূহ (আঃ) অথবা ইবরাহীম (আঃ)-এর সন্তানদের সাথে করা হয়েছে (অথচ তাঁর পিতা নেই), তা এই জন্য যে, মেয়েদের সন্তানরাও পুরুষদের সন্তানের মধ্যে শামিল হয়। যেমন, নবী করীম (আঃ) হাসান (রাঃ) (স্বীয় কন্যা ফাতিমা رَضِيَ اللهُ عَنْهَا এর ছেলে)-কে নিজের বেটা বলেছেন। ((إِنَّ ابْنِيْ هَذَا سَيِّدٌ ولَعلَّ اللهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيْمَيْنِ مِنَ الْمُسْلِمِيْنَ)) (صحيح البخاري، كتاب الصلح) আরো বিস্তারিত জানার জন্য দেখুন, তাফসীর ইবনে কাসীর)