قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

কুল আ‘ঊযুবিরব্বিন্না-ছ,উচ্চারণ

বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব, তাফহীমুল কুরআন

বল, আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকেরমুফতী তাকী উসমানী

বলঃ আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের,মুজিবুর রহমান

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,আল-বায়ান

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,তাইসিরুল

তুমি বলে যাও -- "আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

পূর্বের সূরার ১নং টীকা দেখুন।

তাফসীরে জাকারিয়া

১. বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের,

তাফসীরে আহসানুল বায়ান

১। বল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট। (1)

(1) رَبّ (প্রতিপালক) এর অর্থ হল যে, যিনি শুরু থেকেই -- মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই -- তার তত্ত্বাবধান ও লালন-পালন করতে থাকেন; পরিশেষে সে সাবালক ও জ্ঞানসম্পন্ন হয়ে যায়। তাঁর এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয়; বরং তা সকল মানুষের জন্য ব্যাপক। আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয়; বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন। এখানে কেবল ‘মানুষ’ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদাকে ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরে রয়েছে।