কুল আ‘ঊযুবিরব্বিন্না-ছ,
তুমি বলে যাও -- "আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --
মালিকিন্না-ছ,
"মানুষের মালিকের, --
ইলা-হিন্না-ছ।
"মানুষের উপাস্যের,
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
"গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, --
আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
"যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
জিনের অথবা মানুষের মধ্যে থেকে।