না-রুল্লা-হিল মূকাদাহউচ্চারণ
আল্লাহর আগুন, ৬ প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, তাফহীমুল কুরআন
তা আল্লাহর প্রজ্বলিত আগুন।মুফতী তাকী উসমানী
ওটা আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন –মুজিবুর রহমান
এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,মাওলানা মুহিউদ্দিন খান
এটা আল্লাহ্ র প্রজ্বলিত হুতাশন, ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।আল-বায়ান
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,তাইসিরুল
তা আল্লাহ্র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে --মাওলানা জহুরুল হক
৬
কুরআন মজীদের একমাত্র এখানে ছাড়া আর কোথাও জাহান্নামের আগুনকে আল্লাহর আগুন বলা হয়নি। এখানে এই আগুনকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচণ্ডতা ও ভয়াবহতারই প্রকাশ হচ্ছে না। বরং এই সঙ্গে এও জানা যাচ্ছে যে, দুনিয়ার ধন-সম্পদ লাভ করে যারা অহংকার ও আত্মম্ভরিতায় মেতে ওঠে তাদেরকে আল্লাহ কেমন প্রচণ্ড ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে দেখে থাকেন। এ কারণেই তিনি জাহান্নামের এই আগুনকে নিজের বিশেষ আগুন বলেছেন এবং এই আগুনেই তাকে নিক্ষেপ করা হবে।
৬. এটা আল্লাহর প্রজ্বলিত আগুন(১),
(১) এখানে موقدة অর্থ অত্যন্ত লেলিহান শিখাযুক্ত প্ৰজ্বলিত আগুন। (মুয়াস্সার) এখানে এই আগুনকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র এর প্রচণ্ডতা ও ভয়াবহতা প্ৰকাশ পাচ্ছে। (রূহুল মা'আনী, ফাতহুল কাদীর)
৬। তা হল আল্লাহর প্রজ্বলিত অগ্নি।