إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ

ইন্না ইলা-রব্বিকার রুজ‘আ-।উচ্চারণ

(অথচ) নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে। তাফহীমুল কুরআন

এটা নিশ্চিত যে, তোমার প্রতিপালকের কাছেই সকলকে ফিরে যেতে হবে।মুফতী তাকী উসমানী

তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।মুজিবুর রহমান

নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।আল-বায়ান

নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।তাইসিরুল

নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ দুনিয়ায় সে যাই কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার ভিত্তিতে অহংকার ও বিদ্রোহ করে ফিরুক না কেন, অবশেষে তাকে তোমার রবের কাছেই ফিরে যেতে হবে। তখন এই মনোভাব ও কর্মনীতির পরিণাম সে জানতে পারবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮. নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া।(১)

(১) অর্থাৎ দুনিয়ায় সে যাই কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার ভিত্তিতে অহংকার ও বিদ্রোহ করতে থাকুক না কেন, অবশেষে তাকে আপনার রবের কাছেই ফিরে যেতে হবে। সেখানে সে অবাধ্যতার কুপরিণাম তখন স্বচক্ষে দেখে নেবে। (মুয়াস্‌সার, সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

৮। সুনিশ্চিতভাবে তোমার প্রতিপালকের দিকেই প্রত্যাবর্তন।