ওয়া ইলাছ ছামাই কাইফা রুফি‘আত।উচ্চারণ
আকাশ দেখছে না, কিভাবে তাকে উঠানো হয়েছে? তাফহীমুল কুরআন
এবং আকাশের প্রতি, কিভাবে তাকে উঁচু করা হয়েছে?মুফতী তাকী উসমানী
এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?মুজিবুর রহমান
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?মাওলানা মুহিউদ্দিন খান
এবং আকাশের দিকে, কিভাবে একে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়েছে ? ইসলামিক ফাউন্ডেশন
আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?আল-বায়ান
এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?তাইসিরুল
আর আকাশের দিকে -- কেমন করে তাকে তোলে রাখা হয়েছে।মাওলানা জহুরুল হক
১৮. এবং আসমানের দিকে, কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
১৮। এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে ঊর্ধ্বে উত্তোলন করা হয়েছে? (1)
(1) অর্থাৎ, আকাশকে বহু উঁচুতে রাখা হয়েছে। পাঁচশত বছরের দূরত্বের পথ; তা বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে। তাতে কোন ফাটল ও বক্রতা নেই। পরন্তু তাকে আমি নক্ষত্র দ্বারা সৌন্দর্যমন্ডিত করেছি।