لِّسَعۡيِهَا رَاضِيَةٞ

লিছা‘ইহা-র-দিয়াহ।উচ্চারণ

নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে। তাফহীমুল কুরআন

(দুনিয়ায়) নিজেদের কৃত শ্রমের কারণে সন্তুষ্টমুফতী তাকী উসমানী

নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,মুজিবুর রহমান

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।মাওলানা মুহিউদ্দিন খান

নিজেদের কর্ম-সাফল্যে পরিতৃপ্ত, ইসলামিক ফাউন্ডেশন

নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।আল-বায়ান

নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।তাইসিরুল

তাদের প্রচেষ্টার জন্য পরিতৃপ্ত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ দুনিয়ায় তারা যেসব প্রচেষ্টা চালিয়ে ও কাজ করে এসেছে আখেরাতে তার চমৎকার ফল দেখে তারা আনন্দিত হবে। তারা এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাবে যে, দুনিয়ায় ঈমান, সততা ও তাকওয়ার জীবন অবলম্বন করে তারা নিজেদের প্রবৃত্তি ও কামনা-বাসনার যে কুরবানী দিয়েছে, দায়িত্ব পালন করার ব্যাপারে যে কষ্ট স্বীকার করেছে, আল্লাহর বিধানের আনুগত্য করতে গিয়ে যেসব জুলুম-নিপীড়নের শিকার হয়েছে, গোনাহ থেকে বাঁচতে গিয়ে যেসব ক্ষতির সম্মুখীন হয়েছে এবং যেসব স্বার্থ ও স্বাদ আস্বাদন থেকে নিজেকে বঞ্চিত করেছে তা সবই আসলে বড়ই লাভজনক কারবার ছিল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯. নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত(১),

(১) অর্থাৎ দুনিয়ায় তারা যেসব প্রচেষ্টা চালিয়ে ও কাজ করে এসেছে আখেরাতে তার চমৎকার ফল দেখে তারা আনন্দিত হবে। (ফাতহুল কাদীর) এটা তাদের প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

৯। নিজেদের কর্মসাফল্যে পরিতুষ্ট।