লা-ইউছমিনুওয়ালা-ইউগনী মিন জু‘ই।উচ্চারণ
তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না। তাফহীমুল কুরআন
যা তাদের পুষ্টি যোগাবে না এবং তাদের ক্ষুধাও মিটাবে না।মুফতী তাকী উসমানী
যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।মুজিবুর রহমান
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।মাওলানা মুহিউদ্দিন খান
যা এদেরকে পুষ্ট করবে না এবং এদের ক্ষুধা নিবৃত্তি করবে না। ইসলামিক ফাউন্ডেশন
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।আল-বায়ান
যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।তাইসিরুল
তাদের নাদুসনুদুস বানাবে না এবং ক্ষুধাও মেটাবে না।মাওলানা জহুরুল হক
৭. যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।
৭। যা পুষ্ট করে না এবং ক্ষুধাও নিবারণ করে না।