تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

তুছক-মিন ‘আইনিন আ-নিয়াহ।উচ্চারণ

ফুটন্ত ঝরণার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য। তাফহীমুল কুরআন

তাদেরকে টগবগে গরম প্রস্রবণ হতে পানি পান করানো হবে।মুফতী তাকী উসমানী

তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,মুজিবুর রহমান

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হতে পান করান হবে; , ইসলামিক ফাউন্ডেশন

তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।আল-বায়ান

টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।তাইসিরুল

তাদের পান করানো হবে ফুটন্ত ফোয়ারা থেকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে;

তাফসীরে আহসানুল বায়ান

৫। তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে (পানি) পান করানো হবে। (1)

(1) এখানে ‘উত্তপ্ত পানি’ বলে অত্যন্ত গরম ফুটন্ত পানিকে বোঝানো হয়েছে, যার উষ্ণতা শেষ পর্যায়ে পৌঁছে থাকে। (ফতহুল ক্বাদীর)