تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

তাসলা-না-রন হা-মিয়াহ।উচ্চারণ

জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে। তাফহীমুল কুরআন

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।মুফতী তাকী উসমানী

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;মুজিবুর রহমান

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে, , ইসলামিক ফাউন্ডেশন

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।আল-বায়ান

তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।তাইসিরুল

প্রবেশমান হবে জ্বলন্ত আগুনে;মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে(১);

(১) حامية শব্দের অর্থ গরম উত্তপ্ত। অগ্নি স্বাভাবতই উত্তপ্ত। এর সাথে উত্তপ্ত বিশেষণ যুক্ত করা এ কথা বলার জন্যে যে, এই অগ্নির উত্তাপ দুনিয়ার অগ্নির ন্যায় কোন সময় কম অথবা নিঃশেষ হয় না। বরং এটা চিরন্তন উত্তপ্ত। সে আগুন তাদেরকে সবদিক থেকে ঘিরে ধরবে। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

৪। তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে।