উজূহুইঁ ইয়াওমাইযিন খা-শি‘আহ।উচ্চারণ
কিছু চেহারা ২ সেদিন হবে ভীত কাতর, তাফহীমুল কুরআন
সে দিন বহু চেহারা থাকবে অবনতমুফতী তাকী উসমানী
সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে;মুজিবুর রহমান
অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,মাওলানা মুহিউদ্দিন খান
সেই দিন অনেক মুখমণ্ডল অবনত, , ইসলামিক ফাউন্ডেশন
সেদিন অনেক চেহারা হবে অবনত।আল-বায়ান
কতক মুখ সেদিন নীচু হবেতাইসিরুল
সেইদিন অনেক মুখ হবে অবনত,মাওলানা জহুরুল হক
২
চেহারা শব্দটি এখানে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। মানুষের শরীরের সবচেয়ে উল্লেখ যোগ্য ও সবচেয়ে সুস্পষ্ট অংশ হচ্ছে তার চেহারা। এর মাধ্যমে তার ব্যক্তিত্বের পরিচিতি ফুটে ওঠে। মানুষ ভালো-মন্দ যে অবস্থারই সম্মুখীন হয়, তার প্রকাশ ঘটে তার চেহারায়। তাই “কিছু লোক” না বলে “কিছু চেহারা” বলা হয়েছে।
২. সেদিন অনেক চেহারা হবে অবনত(১),
(১) কিয়ামতে মুমিন ও কাফের আলাদা আলাদা বিভক্ত দু' দল হবে এবং মুখমণ্ডল দ্বারা পৃথকভাবে পরিচিত হবে। এই আয়াতে কাফেরদের মুখমণ্ডলের এক অবস্থা এই বর্ণিত হয়েছে যে, তা خَاشِعَةٌ অর্থাৎ হেয় হবে। خشوع শব্দের অর্থনত হওয়া ও লাঞ্ছিত। হওয়া। (ইবন কাসীর)
২। সেদিন বহু মুখমন্ডল হবে লাঞ্ছিত; (1)
(1) অর্থাৎ, কাফেরদের মুখমন্ডল। خَاشِعَة অর্থ হল অবনত, বিনীত বা লাঞ্ছিত। যেমন, নামাযী নামাযের অবস্থায় আল্লাহর সামনে মিনতির সাথে বিনীত থাকে।