هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

হাল আতা-কা হাদীছুল গা-শিয়াহ।উচ্চারণ

তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি? তাফহীমুল কুরআন

তোমার কাছে কি পৌঁছেছে সেই ঘটনার সংবাদ, যা সবকিছুকে আচ্ছন্ন করবে? মুফতী তাকী উসমানী

তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?মুজিবুর রহমান

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?মাওলানা মুহিউদ্দিন খান

তোমার নিকট কি কিয়ামতের সংবাদ এসেছে ? ইসলামিক ফাউন্ডেশন

কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?আল-বায়ান

(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?তাইসিরুল

তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এর অর্থ হচ্ছে কিয়ামত। অর্থাৎ যে বিপদটা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। এ প্রসঙ্গে একটি কথা অবশ্যি সামনে রাখতে হবে। এখানে সামগ্রিকভাবে আখেরাতের কথা বলা হচ্ছে। বিশ্ব ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার সূচনা থেকে শুরু করে সমস্ত মানুষের আবার জীবিত হয়ে ওঠা এবং আল্লাহর দরবারে শাস্তি ও পুরস্কার লাভ করা পর্যন্ত সমগ্র পর্যায়টি এর অন্তর্ভুক্ত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

‘যে ঘটনা সকলকে আচ্ছন্ন করবে’ এটা ‘গাশিয়া’-এর তরজমা। এর মানে কিয়ামত। এ শব্দ থেকেই সূরাটির নাম হয়েছে সূরা ‘গাশিয়া’।

তাফসীরে জাকারিয়া

১. আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?

তাফসীরে আহসানুল বায়ান

১। তোমার কাছে কি সমাচ্ছন্নকারী (কিয়ামতে)র সংবাদ এসেছে? (1)

(1) هَل শব্দটি قَد শব্দের অর্থে ব্যবহার হয়েছে। (অর্থাৎ, অবশ্যই তোমার কাছে সমাচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে।) غاشِيَة (সমাচ্ছন্নকারী) বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এই জন্য যে, তার ভয়াবহতা সারা সৃষ্টিকে সমাচ্ছন্ন করে ফেলবে।