লিমান শাআ মিনকুম আইঁ ইয়াছতাকীম।উচ্চারণ
তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য, যে সত্য সরল পথে চলতে চায়। ২২ তাফহীমুল কুরআন
তোমাদের মধ্যে যে সরল পথে থাকতে চায় তার জন্য।মুফতী তাকী উসমানী
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।মুজিবুর রহমান
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।মাওলানা মুহিউদ্দিন খান
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্যে।ইসলামিক ফাউন্ডেশন
যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।আল-বায়ান
তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।তাইসিরুল
তোমাদের মধ্যেকার তার জন্য যে সহজ-সঠিক পথে চলতে চায়।মাওলানা জহুরুল হক
২২
অন্য কথায় বলা যায়, এ বাণীটি তো সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ একথা ঠিক কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারে যে নিজে সত্য-সরল পথে চলতে চায়। এ থেকে উপকৃত হবার জন্য মানুষের সত্য-সন্ধানী ও সত্য প্রিয় হওয়া প্রথম শর্ত।
২৮. তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।(১)
(১) অন্য কথায় বলা যায়, এ বাণীটি তো সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ একথা ঠিক, কিন্তু এর থেকে ফায়দা একমাত্র সেই ব্যক্তি হাসিল করতে পারে যে নিজে সত্যসরল পথে চলতে চায়। এ উপদেশ থেকে উপকৃত হবার জন্য মানুষের সত্য-সন্ধানী ও সত্য প্রিয় হওয়া প্ৰথম শর্ত। (বাদায়িউত তাফসীর)
২৮। তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।