ওয়া ইয়াছ ছামাউ কুশিতাত।উচ্চারণ
যখন আকাশের পরদা সরিয়ে ফেলা হবে। ১০ তাফহীমুল কুরআন
এবং যখন আকাশের ছাল খসানো হবে মুফতী তাকী উসমানী
যখন আকাশের আবরণ অপসারিত হবে,মুজিবুর রহমান
যখন আকাশের আবরণ অপসারিত হবে,মাওলানা মুহিউদ্দিন খান
যখন আকাশের আবরণ অপসারিত হবে, ইসলামিক ফাউন্ডেশন
আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।আল-বায়ান
যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।তাইসিরুল
আর যখন আকাশের ঢাকনি খুলে ফেলা হবে,মাওলানা জহুরুল হক
১০
অর্থাৎ এখন যা কিছু দৃষ্টির অগোচরে রয়ে গেছে তা সব সুস্পষ্ট হয়ে ভেসে উঠবে। এখন তো আকাশ কেবল শূন্যই দেখা যায় এবং তার মধ্যে দেখা যায় মেঘ, ধুলিকনা, চন্দ্র, সূর্য ও গ্রহ-তারকা। কিন্তু সেদিন আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব তার নিজস্ব ও আসল রূপে আবরণ মুক্ত হয়ে সবার সামনে প্রকাশ হয়ে পড়বে।
অর্থাৎ পশুর চামড়া ছাড়ানো হলে, যেমন তার অস্থি-মাংস সব প্রকাশ হয়ে পড়ে, তেমনি আকাশকেও সম্পূর্ণরূপে উম্মুক্ত করে দেওয়া হবে, ফলে তাতে যা-কিছু আছে সব প্রকাশ হয়ে পড়বে -অনুবাদক, তাফসীরে উছমানী অবলম্বনে।
১১. আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে(১),
(১) كشطت এর আভিধানিক অর্থ জন্তুর চামড়া খসানো। (কুরতুবী) এর অর্থ অপসারণ করা, সরিয়ে নেয়া। এ হিসেবে আয়াতের অর্থ এই যে, যখন মাথার উপর ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশকে অপসারিত করা হবে। (মুয়াসসার, সা’দী)
১১। যখন আকাশের আবরণকে অপসারিত করা হবে। (1)
(1) অর্থাৎ, আকাশ ভেঙ্গে ফেলা হবে, যেমন ছাদ ভেঙ্গে ফেলা হয়।