ওয়া ইযাল বিহা-রু ছুজ্জিরত।উচ্চারণ
যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে। ৬ তাফহীমুল কুরআন
এবং যখন সাগরগুলিকে উত্তাল করে তোলা হবে, মুফতী তাকী উসমানী
এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;মুজিবুর রহমান
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,মাওলানা মুহিউদ্দিন খান
সমুদ্র যখন স্ফীত করা হবে, ইসলামিক ফাউন্ডেশন
আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।আল-বায়ান
যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।তাইসিরুল
আর যখন সাগর-নদী ফেঁপে উঠবে,মাওলানা জহুরুল হক
৬
এখানে سُجِّرَتۡۙ শব্দ ব্যবহার করা হয়েছে। এর মূল হচ্ছে তাসজীর ( سُجِّرَتۡۙ ) এবং তা থেকে অতীতকালে কর্মবাচ্য এ শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণত চুল্লীতে আগুন জ্বালাবার জন্য ‘তাসজীর’ শব্দ ব্যবহার করা হয়। কিয়ামতের দিন সমুদ্রে আগুন লেগে যাবে, একথাটা আপাত দৃষ্টে বিস্ময়কর মনে হয়। কিন্তু পানির মূল তত্ত্ব ও উপাদান সম্পর্কে ধারণা থাকলে এর মধ্যে কোন কিছুই বিস্ময়কর মনে হবে না। আল্লাহ তাঁর অসীম ক্ষমতা ও অলৌকিক কার্যক্রমের সাহায্যে অক্সিজেন ও হাইড্রোজেনের মত এমন দু’টি গ্যাসকে একসাথে মিশ্রিত করে রেখেছেন যাদের একটি আগুন জ্বালায় এবং অন্যটি নিজে জ্বলে। এই দু’টি গ্যাসের সংমিশ্রণে পানির মতো এমন একটি বস্তু সৃষ্টি করেছেন যা আগুন নিভিয়ে দেয়। আল্লাহর অসীম ক্ষমতার একটি ইঙ্গিতই পানির এই মিশ্রণ পরিবর্তন করে দেবার জন্য যথেষ্ট। তখন তারা পরস্পর থেকে আলাদা হয়ে তাদের মূল প্রকৃতি অনুযায়ী জ্বালাবার ও জ্বলার কাজে ব্যাপৃত হবে।
এর মানে সাগরের পানি এমন ফুঁসে উঠবে যে, সবগুলো সাগর একাকার হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এর আরেক অর্থ হতে পারে, সাগরসমূহের পানি শুকিয়ে যাবে এবং তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।
৬. আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে(১),
(১) এর কয়েকটি অর্থ রয়েছে। একটি অর্থ হল অগ্নিসংযোগ করা ও প্রজ্জ্বলিত করা। কেউ কেউ বলেন, সমুদ্রগুলোকে স্ফীত করা হবে। কেউ কেউ এর অর্থ নিয়েছেন, পানি পূর্ণ করা হবে। অন্য কেউ অর্থ নিয়েছেন মিশ্রিত করা অর্থাৎ সমস্ত সমুদ্র এক করে দেয়া হবে, ফলে লবনাক্ত ও সুমিষ্ট পানি একাকার হয়ে যাবে। হাসান ও কাতাদাহ রাহিমাহুমাল্লাহ বলেন, এর অর্থ তার পানিসমূহ নিঃশেষ হয়ে যাবে। ফলে তাতে এক ফোটা পানিও থাকবে না। (কুরতুবী)
৬। এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;(1)
(1) অন্য অর্থে, তাতে আল্লাহর আদেশে আগুন জ্বলে উঠবে এবং তার পানি শুকিয়ে যাবে।