ওয়া ইযাল উহূশু হুশিরত।উচ্চারণ
যখন বন্য পশুদের চারদিক থেকে এনে একত্র করা হবে। ৫ তাফহীমুল কুরআন
এবং যখন বন্য পশুসমূহ একত্র করা হবে মুফতী তাকী উসমানী
যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;মুজিবুর রহমান
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,মাওলানা মুহিউদ্দিন খান
যখন বন্য পশু একত্র করা হবে, ইসলামিক ফাউন্ডেশন
আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।আল-বায়ান
যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,তাইসিরুল
আর যখন বন্য পশুদের সমবেত করা হবে,মাওলানা জহুরুল হক
৫
দুনিয়ার কোন সাধারণ বিপদ দেখা দিলে সব ধরনের পশুদের পালিয়ে এক জায়গায় জড়ো হতে দেখা যায়। সে সময় সাপ দংশন করে না এবং বাঘও আক্রমণ করে না।
কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে বন্য পশুরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তাই তারা সব জড়ো হয়ে যাবে, যেমন ঘোর দুর্যোগের সময় একাকী থাকার চেয়ে অন্যের সাথে একত্রে থাকলে কিছুটা স্বস্তি বোধ হয়।
৫. আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,
৫। যখন বন্য পশুগুলিকে একত্রিত করা হবে, (1)
(1) অর্থাৎ, তাদেরকেও কিয়ামতের দিবসে সমবেত করা হবে।