أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا

আখরজা মিনহা-মাআহা-ওয়া মার‘আ-হা-।উচ্চারণ

তার মধ্য থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন ১৭ তাফহীমুল কুরআন

তা থেকে তার পানি ও তৃণ বের করেছেন।মুফতী তাকী উসমানী

তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ,মুজিবুর রহমান

তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,মাওলানা মুহিউদ্দিন খান

তিনি তা হতে বহির্গত করেছেন এর পানি ও তৃণ, ইসলামিক ফাউন্ডেশন

তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।আল-বায়ান

তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।তাইসিরুল

এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৭

উদ্ভিদ বলতে শুধু প্রাণীদের খাদ্য উদ্ভিদের কথা বলা হয়নি বরং মানুষ ও পশু উভয়ের খাদ্য হিসেবে ব্যবহৃত যাবতীয় উদ্ভিদের কথা বলা হয়েছে। রা’আ (رَعَى) ও রতু’আ (رَتْعَ) শব্দ যদিও সাধারণভাবে আরবী ভাষায় পশুদের চারণভূমির জন্য ব্যবহার করা হয়, তবুও কখনো কখনো মানুষের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। যেমন সূরা ইউসুফে হযরত ইউসুফের (আ) ভাইয়েরা তাদের মহামান্য পিতাকে বলেনঃ اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ “আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন। কিছু চরে বেড়াবে এবং খেলাধূলাও করবে” (১৩ আয়াত) এখানে শিশু কিশোরের জন্য চরে বেড়ানো শব্দটি বনের মধ্যে চলাফেরা ও ঘোরাঘুরি করে গাছ থেকে ফল পাড়া ও খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩১. তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,

তাফসীরে আহসানুল বায়ান

৩১। তিনি তা থেকে বহির্গত করেছেন তার পানি ও চারণভূমি।