ইয়াওমা তারজুফুরর-জিফাহ।উচ্চারণ
যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে তাফহীমুল কুরআন
যে দিন প্রকম্পিতকারী (শিঙ্গাধ্বনি সবকিছু) কাঁপিয়ে দেবে। মুফতী তাকী উসমানী
সেদিন প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে,মুজিবুর রহমান
যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,মাওলানা মুহিউদ্দিন খান
সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করবে, ইসলামিক ফাউন্ডেশন
সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে।আল-বায়ান
সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,তাইসিরুল
সেদিন স্পন্দিত হবে বিরাট স্পন্দনে,মাওলানা জহুরুল হক
এর দ্বারা শিঙ্গার প্রথম ফুঁৎকার বোঝানো হয়েছে। প্রথমবার ফুঁ দেওয়া হলে সমস্ত প্রাণীর মৃত্যু ঘটবে এবং বিশ্ব জগত সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
৬. সেদিন প্ৰকম্পিতকারী প্ৰকম্পিত করবে,
৬। সেদিন প্রকম্পিত করবে (মহাপ্রলয়ের) প্রথম শিংগাধ্বনি। (1)
(1) এটা হল শিংগায় প্রথম ফুৎকার যাকে ধ্বংসের ফুৎকার বলা হয়। যার ফলে সারা বিশ্ব-জাহান প্রকম্পিত হবে এবং প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে।