وَكَوَاعِبَ أَتۡرَابٗا

ওয়া কাওয়া-‘ইবা আতর-বা-।উচ্চারণ

নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ ২০ তাফহীমুল কুরআন

সমবয়স্কা নব যৌবনা তরুণী,মুফতী তাকী উসমানী

এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;মুজিবুর রহমান

সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।মাওলানা মুহিউদ্দিন খান

সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী ইসলামিক ফাউন্ডেশন

আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।আল-বায়ান

আর সমবয়স্কা নব্য যুবতীতাইসিরুল

আর সমবয়স্ক ফুটফুটে কিশোর,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০

এর অর্থ এও হতে পারে যে, তারা পরস্পর সমবয়স্কা হবে। আবার এ অর্থও হতে পারে যে, তাদেরকে যেসব পুরুষের স্ত্রী হিসেবে দেয়া হবে তারা সে সব স্বামীদের সমবয়স্কা হবে। ইতিপূর্বে সূরা সা’দ --এর ৫২আয়াতে এবং সূরা ওয়াকিয়ার ৩৭ আয়াতেও এ বিষয়ের আলোচনা করা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৩. আর সমবয়স্কা(১) উদভিন্ন যৌবনা তরুণী

(১) এর অর্থ এও হতে পারে যে, তারা পরস্পর সমবয়স্কা হবে। (মুয়াস্‌সার, সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

৩৩। এবং উদ্ভিন্ন-যৌবনা সমবয়স্কা তরুণীগণ। (1)

(1) كواعب শব্দটি كاعب-এর বহুবচন। যার অর্থ হল পায়ের গাঁট। যেমন গাঁট উঁচু হয়ে থাকে, ঠিক তেমনি তাদের স্তনগুলিও অনুরূপ উঁচু উঁচু হবে; যা তাদের রূপ-সৌন্দর্যের একটি সুদৃশ্য। (অর্থাৎ তারা সদ্য উদ্ভিন্ন স্তনের ষোড়শী তরুণী হবে।) أتراب শব্দের অর্থ হল সমবয়স্ক।