ওয়া কাযযাবূবিআ-য়া-তিনা-কিযযা-বা।উচ্চারণ
আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। ১৭ তাফহীমুল কুরআন
এবং তারা আমার আয়াতসমূহ চরমভাবে প্রত্যাখ্যান করত।মুফতী তাকী উসমানী
এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল।মুজিবুর রহমান
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।মাওলানা মুহিউদ্দিন খান
এবং এরা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল। ইসলামিক ফাউন্ডেশন
আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।আল-বায়ান
তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল- পুরোপুরি অস্বীকার।তাইসিরুল
আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।মাওলানা জহুরুল হক
১৭
এ হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ। প্রথমত, দুনিয়ায় তারা এ মনে করে জীবন যাপন করতে থাকে যে, আল্লাহর সামনে হাজির হয়ে নিজেদের আসনের হিসেব পেশ করার সময় কখনো আসবে না। দ্বিতীয়, আল্লাহ নিজের নবীদের মাধ্যমে তাদের হিদায়াতের জন্য যেসব আয়াত পাঠিয়েছিলেন সেগুলো মেনে নিতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং সেগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে।
২৮. আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল।(১)
(১) এ হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ। তারা আল্লাহর সামনে হাজির হয়ে নিজেদের আসনের হিসেব পেশ করার সময়ের কোন আশা করত না। দ্বিতীয়ত, আল্লাহ যেসব আয়াত পাঠিয়েছিলেন সেগুলো মেনে নিতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করত এবং সেগুলোকে মিথ্য বলে প্রত্যাখ্যান করত। (ফাতহুল কাদীর)
২৮। এবং তারা আমার আয়াতসমূহকে চরমভাবে মিথ্যাজ্ঞান করত।