ওয়া কুল্লা শাইয়িন আহসাইনা-হু কিতা-বা-।উচ্চারণ
অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম। ১৮ তাফহীমুল কুরআন
আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধভাবে সংরক্ষণ করেছি।মুফতী তাকী উসমানী
সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।মুজিবুর রহমান
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।মাওলানা মুহিউদ্দিন খান
সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে। ইসলামিক ফাউন্ডেশন
আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।আল-বায়ান
সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে।তাইসিরুল
আর সব-কিছুই -- আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি,মাওলানা জহুরুল হক
১৮
অর্থাৎ তাদের সমস্ত কথা ও কাজ, তাদের সব রকমের উঠাবসা-চলাফেরা এমনকি তাদের চিন্তা, মনোভাব, সংকল্প ও উদ্দেশ্যাবলীর পূর্ণাঙ্গ রেকর্ড আমি তৈরি করে রাখছিলাম। সেই রেকর্ড থেকে কোন কিছুই বাদ যেতে পারেনি। অথচ সেই নির্বোধদের এসবের কোন খবর ছিল না। তারা নিজেদের জায়গায় বসে মনে করছিল, তারা কোন মগের মুল্লুকে বাস করছে, নিজেদের ইচ্ছে মতো তারা এখানে যাচ্ছেতাই করে যাবে এবং তাদের এসব স্বেচ্ছাচারের জন্যে কারোর কাছে জবাবদিহি করতে হবে না।
২৯. আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
২৯। সব কিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। (1)
(1) অর্থাৎ, লাওহে মাহ্ফুযে। অথবা সেই রেকর্ড (কর্ম-বিবরণী) উদ্দেশ্য, যা (কিরামান কাতিবীন) ফিরিশতাগণ লিখে থাকেন। কিন্তু প্রথম অর্থটি অধিকতর সঠিক। যেমন দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেছেন,‘‘আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রেখেছি।’’ (সূরা ইয়াসীন ১২ আয়াত)