ইন্নাহুম ক-নূলা-ইয়ারজুনা হিছা-বা-।উচ্চারণ
তারা কোন হিসেব-নিকেশের আশা করতো না। তাফহীমুল কুরআন
তারা (নিজেদের কর্মের) হিসাবকে বিশ্বাস করত না।মুফতী তাকী উসমানী
তারা কখনও হিসাবের আশংকা করতনা,মুজিবুর রহমান
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।মাওলানা মুহিউদ্দিন খান
এরা কখনও হিসেবের আশংকা করত না, ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় তারা হিসাবের আশা করত না।আল-বায়ান
তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না,তাইসিরুল
নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি,মাওলানা জহুরুল হক
২৭. নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না,
২৭। তারা (পরকালে) হিসাবের আশঙ্কা করত না। (1)
(1) এ কথা প্রথমোক্ত বাক্যের কারণ দর্শিয়ে বলা হয়েছে। অর্থাৎ, সে উল্লিখিত আযাবের উপযুক্ত। কেননা, সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসীই ছিল না, যাতে তারা হিসাব-নিকাশের আশঙ্কা করত।