وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا

ওয়া জা‘আলনান্নাহা-র মা‘আ-শা-।উচ্চারণ

এবং দিনকে জীবিকা আহরণের সময়? তাফহীমুল কুরআন

এবং দিনকে জীবিকা আহরণের সময় নির্ধারণ করেছি।মুফতী তাকী উসমানী

এবং করেছি দিনকে জীবিকা আহরণের জন্য (উপযোগী)।মুজিবুর রহমান

দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,মাওলানা মুহিউদ্দিন খান

এবং করেছি দিবসকে জীবিকা আহরণের সময়, ইসলামিক ফাউন্ডেশন

আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।আল-বায়ান

আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম।তাইসিরুল

আর দিনকে করেছি জীবিকার সংস্থান।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ রাতকে অন্ধকার করে দিয়েছি। ফলে আলো থেকে নিজেকে বাঁচিয়ে তার মধ্যে তোমরা সহজেই ঘুমের প্রশান্তি লাভ করতে সক্ষম হবে। অন্যদিকে দিনকে আলোকোজ্জ্বল করে দিয়েছি। ফলে তার মধ্যে তোমরা অতি সহজেই নিজেদের রুজি রোজগারের জন্য কাজ করতে পারবে। পৃথিবীতে রাত-দিনের নিয়মিত ও নিরবিছিন্ন আবর্তনের মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে মাত্র এই একটি কল্যাণের দিকে ইঙ্গিত করার মাধ্যমে মহান আল্লাহ‌ একথা বুঝাতে চান যে, এখানে যা কিছু ঘটছে এগুলো উদ্দেশ্যহিনভাবে ঘটছে না। বরং এর পেছনে একটি কল্যাণকর উদ্দেশ্য কাজ করছে। তোমাদের নিজেদের স্বার্থের সাথে এ উদ্দেশ্যের গভীর সম্পর্ক রয়েছে। তোমাদের অস্তিত্বের গঠন প্রকৃতি নিজের আরাম ও প্রশান্তির জন্য যে অন্ধকারের অভিলাষী ছিল তার জন্য রাতকে এবং তার জীবিকার জন্য যে আলোর অভিলাষী ছিল তার জন্য দিনকে সরবরাহ করা হয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী সম্পাদিত এই ব্যবস্থাপনা নিজেই সাক্ষ্য দিয়ে চলছে যে, কোন জ্ঞানময় সত্তার কর্মকৌশল ছাড়া এটা সম্ভবপর হয়নি। (অধিক ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরআন সূরা ইউনুস ৬৫ টীকা, ইয়াসীন ৩২ টীকা, আল মু’মিন ৮৫ টীকা এবং আয্‌ যুখরুফ ৪ টীকা)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১. আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়,

তাফসীরে আহসানুল বায়ান

১১। এবং দিবসকে করেছি জীবিকা অন্বেষণের উপযোগী। (1)

(1) উদ্দেশ্য হল যে, তিনি দিনকে উজ্জ্বলময় বানিয়েছেন; যাতে লোকেরা জীবিকা ও রুযী অন্বেষণের জন্য চেষ্টা ও পরিশ্রম করতে পারে।