ওয়া বানাইনা-ফাওকাকুম ছাব‘আন শিদা-দা-।উচ্চারণ
তোমাদের ওপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি ৯ তাফহীমুল কুরআন
এবং আমিই তোমাদের উপর সাতটি সুদৃঢ় অস্তিত্ব (আকাশ) নির্মাণ করেছি।মুফতী তাকী উসমানী
আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ,মুজিবুর রহমান
নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।মাওলানা মুহিউদ্দিন খান
আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।আল-বায়ান
আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।তাইসিরুল
আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস,মাওলানা জহুরুল হক
৯
মজবুত বলা হয়েছে এ অর্থে যে, আকাশের সীমান্ত অত্যন্ত দৃঢ়ভাবে সংঘবদ্ধ, তার মধ্যে সামান্যতম পরিবর্তনও কখনো হয় না। এ সীমানা পেরিয়ে উর্ধ্বজগতের অসংখ্য গ্রহ-নক্ষত্রের মধ্য থেকে কোন একটিও কখনো অন্যের সাথে সংঘর্ষ বাঁধায় না এবং কোনটি কক্ষচ্যুত হয়ে পৃথিবীর বুকে আছড়েও পড়ে না। (অধিক ব্যাখ্যার জন্য পড়ুন তাফহীমুল কুরআন আল বাকারাহ ৩৪ টীকা, আর রা’দ ২ টীকা, আল হিজর ৮ ও ১২ টীকা, আল মু’মিনুন ১৫ টীকা, লুকমান ১৩ টীকা, ইয়াসীন ৩৭ টীকা, আস সাফফাত ৫ ও ৬ টীকা, আল মু’মিন ৯০ টীকা এবং কাফ ৭ ও ৮ টীকা)।
১২. আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ(১)
(১) সুস্থিত ও মজবুত বলা হয়েছে এ অর্থে যে, আকাশ তৈরি হয়েছে অত্যন্ত দৃঢ়-সংঘবদ্ধভাবে, তার মধ্যে সামান্যতম পরিবর্তনও কখনো হয় না, ধ্বংস হয় না, ফেটে যায় না। (তাবারী)
১২। আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ।(1)
(1) এদের প্রতিটির মাঝে পাঁচ শত বছরের পথের দূরত্ব আছে। যা এসবের মজবুতি প্রমাণ করে।