وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا

ওয়া জা‘আলনা-নাওমাকুম ছুবা-তা।উচ্চারণ

তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন, তাফহীমুল কুরআন

আর তোমাদের ঘুমকে ক্লান্তি ঘুচানোর উপায় বানিয়েছি।মুফতী তাকী উসমানী

তোমাদের জন্য নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম,মুজিবুর রহমান

তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,মাওলানা মুহিউদ্দিন খান

তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, ইসলামিক ফাউন্ডেশন

আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।আল-বায়ান

আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী।তাইসিরুল

আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ‌ অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক অভিলাষ বা চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। প্রতি কয়েক ঘণ্টা পরিশ্রম করার পর এই চাহিদা আবার তাকে কয়েক ঘণ্টা ঘুমাতে বাধ্য করে। এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য পড়ুন তাফহীমুল কুরআনের সূরা আর রুম ৩৩ টীকা।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯. আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম(১),

(১) মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। কর্মের ক্লান্তির পর ঘুম তাকে স্বস্তি, আরাম ও শান্তি দান করে। (সা'দী)

তাফসীরে আহসানুল বায়ান

৯। তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ। (1)

(1) سبات -এর অর্থ হল ছিন্ন করা বা কাটা। রাত্রি মানুষ ও পশু-পক্ষীর যাবতীয় বিচরণকে কেটে ক্ষান্ত করে দেয়। যাতে শান্তি ফিরে আসে এবং লোকে আরামের সাথে ঘুমাতে পারে। কিংবা এর ভাবার্থ হল এই যে, রাত্রি তোমাদের কাজকর্মকে কেটে ফেলে। অর্থাৎ, কাজের ধারাবাহিকতাকে ছিন্ন করে দেয়। আর কাজ শেষ হওয়া মানেই হল আরাম ও বিশ্রাম।