ওয়া খালাকনা-কুম আঝওয়া-জা-উচ্চারণ
তোমাদের (নারী ও পুরুষ) জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? ৬ তাফহীমুল কুরআন
আর তোমাদেরকে (নর ও নারীর) যুগল রূপে সৃষ্টি করেছি।মুফতী তাকী উসমানী
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।মুজিবুর রহমান
আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,মাওলানা মুহিউদ্দিন খান
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়, ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।আল-বায়ান
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।তাইসিরুল
আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়;মাওলানা জহুরুল হক
৬
মানবজাতিকে নারী ও পুরুষের জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মধ্যে সৃষ্টিকর্তার যে মহান কল্যাণ ও উদ্দেশ্যে রয়েছে তা বিস্তারিতভাবে জানার জন্য তাফহীমুল কুরআনের সূরা আল ফুরকান ৬৯ টীকা, আর রুম ২৮ থেকে ৩০ টীকা, ইয়াসীন ৩১ টীকা, আশ শূরা ৭৭ টীকা, আয্ যুখরুফ ১২ টীকা এবং আল কিয়ামাহ ২৫ টীকা দেখুন।
৮. আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
৮। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।(1)
(1) অর্থাৎ,পুরুষ ও স্ত্রী, নর ও নারী। অথবা أزواج -এর অর্থ হল নানা ধরন ও রঙ। অর্থাৎ, তিনি বিচিত্র ধরনের আকার-আকৃতি ও রঙে-বর্ণে সৃষ্টি করেছেন। সুশ্রী-কুশ্রী, লম্বা-বেঁটে, গৌরবর্ণ-কৃষ্ণবর্ণ ইত্যাদি বিভিন্ন বৈচিত্রে সৃষ্টি করেছেন।