وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا

ওয়াল জিবা-লা আওতা-দা।উচ্চারণ

পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো? তাফহীমুল কুরআন

এবং পাহাড়সমূহকে (ভূমিতে প্রোথিত) কীলক?মুফতী তাকী উসমানী

এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?মুজিবুর রহমান

এবং পর্বতমালাকে পেরেক?মাওলানা মুহিউদ্দিন খান

ও পর্বতসমূহকে কীলক ? ইসলামিক ফাউন্ডেশন

আর পর্বতসমূহকে পেরেক?আল-বায়ান

আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?তাইসিরুল

আর পাহাড়-পর্বতকে খুটিরূঁপে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

পৃথিবীতে পাহাড় সৃষ্টির কারণ এবং এর পেছনে আল্লাহর যে কল্যাণ স্পর্শ রয়েছে তা জানার জন্য তাফহীমুল কুরআনের সূরা আন নাহল ১২ টীকা, আন নামল ৭৪ টীকা এবং আল মুরসালাত ১৫ টীকা দেখুন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭. আর পর্বতসমূহকে পেরেক?

তাফসীরে আহসানুল বায়ান

৭। এবং পর্বতসমূহকে পেরেক (স্বরূপ সৃষ্টি করিনি?)(1)

(1) أوتاد শব্দটি وتد-এর বহুবচন; আর তার অর্থ পেরেক। অর্থাৎ, পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেকস্বরূপ সৃষ্টি করেছেন; যাতে পৃথিবী স্থির থাকে এবং হেলা-দোলা না করে। কেননা, হেলা-দোলা ও বিক্ষিপ্ত অস্থিরতার অবস্থায় পৃথিবী বাসযোগ্য হতো না। (প্রকাশ থাকে যে, ভূগর্ভে কীলক বা পেরেকের মতই পর্বতমালার মূল বা শিকড় গাড়া আছে; যা ভূপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় ১০ থেকে ১৫ গুণ বেশী দীর্ঘ! -সম্পাদক)