আলাম নাজ‘আলিল আরদা মিহা-দা-।উচ্চারণ
একথা কি সত্য নয়, আমি যমীনকে বিছানা বানিয়েছি? ৪ তাফহীমুল কুরআন
আমি কি ভূমিকে শয্যা বানাইনি?মুফতী তাকী উসমানী
আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?মুজিবুর রহমান
আমি কি করিনি ভূমিকে বিছানামাওলানা মুহিউদ্দিন খান
আমি কি করি নাই ভূমিকে শয্যা ইসলামিক ফাউন্ডেশন
আমি কি বানাইনি যমীনকে শয্যা?আল-বায়ান
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?তাইসিরুল
আমরা কি পৃথিবীটাকে পাতানো-বিছানারূপে বানাই নি,মাওলানা জহুরুল হক
৪
যমীনকে মানুষের জন্য বিছানা অর্থাৎ একটি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করার মধ্যে আল্লাহর যে নির্ভুল ও পূর্ণাঙ্গ জ্ঞান, ক্ষমতা ও কর্মকুশলতা সক্রিয় রয়েছে সে সম্পর্কে ইতিপূর্বে তাফহীমুল কুরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ নীচের স্থানগুলো দেখুনঃ তাফহীমুল কুরআন, আন নামল ৭৩, ৭৪ ও ৮১ টীকা, ইয়াসীন ২৯ টীকা, আল মু’মিন ৯০ ও ৯১ টীকা, আয্ যুখরুফ ৭ টীকা, আল জাসিয়াহ ৭ টীকা এবং কাফ ১৮ টীকা।
৬. আমরা কি করিনি যমীনকে শয্যা
৬। আমি কি পৃথিবীকে শয্যা (স্বরূপ) সৃষ্টি করিনি? (1)
(1) অর্থাৎ, বিছানার মত তোমরা ভূপৃষ্ঠের উপর চলা-ফেরা কর, উঠা-বসা কর, শয়ন কর এবং সমস্ত কাজ-কর্ম করে থাক। পৃথিবীকে তিনি বিক্ষিপ্তভাবে হেলা-দোলা থেকে রক্ষা করেছেন।