ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ

ছু ম্মা কাল্লা-ছাইয়া‘লামূন।উচ্চারণ

হ্যাঁ, কখখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। তাফহীমুল কুরআন

আবারও সাবধান! তারা শীঘ্রই জানতে পারবে।মুফতী তাকী উসমানী

আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।মুজিবুর রহমান

অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান

আবার বলি কখনও না, এরা অচিরেই জানিবে। ইসলামিক ফাউন্ডেশন

তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।আল-বায়ান

আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।তাইসিরুল

পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ যে বিষয়ে এরা নিজেরা নানা আজেবাজে কথা বলছে ও ঠাট্টা-বিদ্রূপ করে ফিরছে সেটি যথার্থ সত্য হয়ে এদের সামনে ফুটে ওঠার সময় মোটেই দূরে নয়। সে সময় এরা জানতে পারবে, রসূল এদেরকে যে খবর দিয়েছিলেন তা ছিল সঠিক এবং আন্দাজ অনুমানের ভিত্তিতে এরা যেসব কথা তৈরী করছিল তা ছিল ভিত্তিহীন অসার।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।

তাফসীরে আহসানুল বায়ান

৫। আবার বলি, কখনই না, তারা শীঘ্রই জানতে পারবে।(1)

(1) এটা হল ধমক ও তিরস্কার যে, অতি সত্বর সব কিছু জানতে পারবে। আগামীতে আল্লাহ তাআলা স্বীয় কর্মকুশলতা এবং মহা কুদরতের কথা উল্লেখ করছেন; যাতে তাওহীদের প্রকৃতত্ব তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এবং আল্লাহর রসূল (সাঃ) তাদেরকে যে বিষয়ের প্রতি আহবান জানাচ্ছিলেন তার প্রতি ঈমান আনা সহজ হয়ে যায়।